দীপ্ত নিউজ
ফুটবল

ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলার মেয়েরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলার মেয়েরা

র‌্যাংকিয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৩১ মে) জর্দানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে রক্ষণ আগলে রেখে ইন্দোনেশিয়ার বক্সে ভয় ধরালেও গোল পাননি মনিকা–ঋতুপর্ণারা।

র‌্যাংকিয়ে শক্তি, সামর্থ্যে ইন্দোনেশিয়া বেশ এগিয়ে বাংলাদেশের চেয়ে। ম্যাচে ইন্দোনেশিয়া ৯ শটের মাত্র চারটি লক্ষ্যে রাখতে পারে। বাংলাদেশ ১৫টি আক্রমণের সাতটি রাখে পোস্টে তবু মেলেনি গোল।

খেলার প্রথমার্ধে কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন তহুরা খাতুন–ঋতুপর্ণারা। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি তারা। আগামী ৩ জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে খেলবেন পিটার বাটলারের মেয়েরা।