দীপ্ত নিউজ
ফুটবল

ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচে মরক্কো, ব্রাজিলের অবনতি

সাকিব জামান
সাকিব জামান
ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচে মরক্কো, ব্রাজিলের অবনতি

ব্রাজিল ও পর্তুগালের মতো ফুটবল পরাশক্তিকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছে মরক্কো।

সম্প্রতি নাইজারের বিপক্ষে বড় জয় আর ব্রাজিল–পর্তুগালের হারে দুই ধাপ এগিয়েছে ‘অ্যাটলাস লায়ন্স‘রা। আফ্রিকার দল হিসেবে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ের রেকর্ডও স্পর্শ করেছে তারা। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন। তাদের পয়েন্ট ২ হাজার ১৩। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১ হাজার ৯৬৪। তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। চতুর্থ স্থানে ইংল্যান্ড। ফ্রান্সের চেয়ে ১৮ পয়েন্ট কম ইংলিশদের। পঞ্চম স্থানে থাকা মরক্কোর পয়েন্ট ১ হাজার ৮০৫।

মরক্কোর পরেই রয়েছে ব্রাজিল। এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে যাওয়া সেলেসাওদের পয়েন্ট ১ হাজার ৮০০। আর দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে থাকা পর্তুগালের পয়েন্ট ১ হাজার ৭৯৭।

এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম। সাফ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচের দুটিতে জিতেছিল হামজা চৌধুরীর দল। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১–০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।