শিরোনাম
রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
দীপ্ত নিউজ
খেলা

রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল

আল আমিন
আল আমিন
প্রকাশ:
রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল
পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথম ম্যাচেই ঘরের মাঠে বড় ব্যবধানে হেরেছে পর্তুগাল।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে রোনালদোকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার দিনে ডেনমার্কের কাছে ৪–১ গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা।

চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মতো করে ক্রিশ্চিয়ানো রোনালদো দেশের মাটিতে নিজ সমর্থকদের সামনে ক্রিশ্চিয়ানো রোনালদো বিদায় নেবেন, এমন প্রত্যাশা ছিল। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আন্তর্জাতিক অবসর ঘোষণার পর পর্তুগাল তাদের প্রথম ম্যাচ খেলতে নেমে তাকে অভিনব কায়দায় শ্রদ্ধা জানাল। কিন্তু তার জন্য উৎসর্গ করা রাতটি ছিল বেদনাদায়ক।

রোনালদোর আইকনিক সাত নম্বর জার্সি পরে দলের খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন, এমনকি ফুটবলারদের সঙ্গে মাঠে নামা মাসকটদের গায়েও ছিল এই জার্সি। যা ওই মুহূর্তকে বিশেষ করে তুলেছিল।

শুধু খেলোয়াড় ও মাসকটরাই নয়, রোনালদোকে শ্রদ্ধা জানানোর ভাগ নেন ব্রাগা মিউনিসিপাল স্টেডিয়ামে আগত দর্শক–সমর্থকরাও। যে জার্সি নম্বরকে তিনি অনন্য উচ্চতায় নিয়েছিলেন তারই প্রতীকি হিসেবে সপ্তম মিনিটে তারা দাঁড়িয়ে অভিবাদন জানান।

দেশের হয়ে ২৩৪ ম্যাচ খেলে ১৪৬ গোল করে কিংবদন্তির আসনে বসা রোনালদোর বিদায়ের পর পর্তুগালের অধিনায়কত্ব পেয়েছেন বার্নার্ডো সিলভা। তার বিখ্যাত সাত নম্বর জার্সির নতুন মালিকানা দেওয়া হয়েছিল ক্লাব ব্রুগের উইঙ্গার কার্লোস ফোরবসকে।

তবে মাঠের লড়াইয়ে সেই উৎসবের আমেজ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পর্তুগাল। রুবেন দিয়াজের হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে ৪৩ মিনিটে ডেনমার্ককে এগিয়ে দেন পিয়েরে–এমিল হয়বার্গ। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় সফরকারীরা। আট মিনিটের ব্যবধানে (৪৯ ও ৫৭ মিনিটে) জোড়া গোল করে পর্তুগালকে ম্যাচ থেকে ছিটকে দেন রাসমুস হলুন্দ। ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসনের হেডে ৪–০ গোলের বড় লিড নেয় ডেনমার্ক। যোগ করা সময়ে (৯০+৩ মিনিট) বার্নার্দো সিলভা একটি গোল শোধ করলে হারের ব্যবধান কিছুটা কমে।