শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
খেলা

ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ

২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
ছবি: সংগৃহীত

পাঁচ মাস আগে জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। এবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান ও ব্রাজিল। প্রথমার্ধের খেলা শেষে জাপান ২–১ গোলে এগিয়ে আছে। 

শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫মিনিটে ম্যাচটি শুরু হয়।

ম্যাচের ১৫ মিনিটে দলকে প্রথমবার এগিয়ে দিয়েছেন ‘জাপানি মেসি’খ্যাত তাকেফুসা কুবো। ৪ মিনিটের ব্যবধানে জাপান দ্বিতীয় গোলের দেখা পায়। ১৯ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন কেইতো নাকামুরা।

গোল শোধে মরিয়া ব্রাজিল ৩৩ মিনিটে ব্যবধান কমায়। গোলটি করেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র। ব্রুনো গুমারেজের বাড়ানো পাস থেকে ভিনিসিয়ুসের ফিনিশিংয়ে ব্রাজিল গোল ব্যবধান কমায়।

প্রথমার্ধে ব্রাজিল জাপানের গোলপোস্টে ৭ শট নিলেও লক্ষ্যভেদে রাখতে পেরেছে মাত্র ৩টি।

জাপান বেশ চাপে রেখে তাদেরকে। সঙ্গে ফাউল করছে বেশ। প্রথমবার্ধেই জাপান ১২টি ফাউল করেছে। বিপরীতে ব্রাজিলের ফাউল ২টি।

উল্লেখ্য, গত জুনে ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের রোমাঞ্চকর লড়াইয়ে জাপানকে ২–১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির দল। তার আগে ২০২৫ সালের অক্টোবরে ব্রাজিলকে ৩–২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল ব্লু সামুরাইরা।

সাম্প্রতিক এই দ্বৈরথের কারণে আজকের প্রীতি ম্যাচটি নিয়েও ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উত্তেজনা কাজ করছে।