
হামজা-শমিতের পর ফারহানের অবিশ্বাস্য গোল, ৩-০ তে এগিয়ে বাংলাদেশ

দেশের মাটিতে প্রথমবার নেমেছেন খেলতে, প্রথমার্ধেই পারফরমেন্স দিয়ে মুগ্ধ করেছেন। তবে দ্বিতীয়ার্ধেই শুরুতেই যেটা করলেন সেটাকেও ভাষায় বর্ণনা করা কঠিন। শ্রীলঙ্কার ডি বক্সে রীতিমতো ৬ ডিফেন্ডারকে ড্রিবলিং করে যে গোলটা করলেন সেটা অবিশ্বাস্য। বাংলাদেশ এগিয়ে গেলো ৩–০ গোলের ব্যবধানে।
খেলার ৮ মিনিটে গোল করেন দলকে এগিয়ে নেন শমিত। আর ৪৩তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। তাদের কল্যাণে প্রথমার্ধে ২–০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
খেলার ৪৩তম মিনিটে ইব্রাহিমের পাসটা বক্সের বাইরেই পেয়েছিলেন হামজা। দৌড়ে তিনি পেছনে ফেলেন শ্রীলংকার এক ডিফেন্ডারকে। এরপর তার শট শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে বল জালে জড়িয়েছে।
এর আগে হামজা চৌধুরীর ক্রস ক্লিয়ার করতে গিয়েছিলেন শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরা। কিন্তু ঠিকঠাক করতে পারেননি। শ্রীলংকা এক ডিফেন্ডারের গায়ে বল লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পাওয়ার পর দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়িয়ে যায়। খেলা ৮ম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন সামিত।
খেলার শুরু থেকেই উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলে বাংলাদেশ। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের একটু ওপর দিয়ে যায়।
বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। মিনিট দুয়েক পর হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লংকান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা শমিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে সামিত বল জালে জড়ান। গ্যালারি গোলের আনন্দে মাতে।
হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আজ তিনি শুরু থেকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন। বাংলাদেশের আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম আজ স্ট্রাইকার পজিশনে রয়েছেন।








