শিরোনাম
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ
দীপ্ত নিউজ
খেলা

দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
ছবি: সংগৃহীত

সাত মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ঝড়ে ম্যাচের চিত্র পাল্টে দেয় হান্সি ফ্লিকের দল। এই সময়ে তিন গোল করে ভিয়ারিয়ালকে ৩–২ ব্যবধানে হারিয়েছে কাতালানরা।

রবিবার (২২ নভেম্বর) লা লিগার ম্যাচটি অনুষ্ঠিত হয় স্পটিফাই ক্যাম্প ন্যুতে।

শুরুতেই স্বাগতিকদের চমকে দেয় ভিয়ারিয়াল। পঞ্চম মিনিটে তাজন বুকাননের গোলে এগিয়ে যায় তারা। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুসেই।

প্রথমার্ধে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। ২৩ মিনিটে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি লামিনে ইয়ামাল।

বিরতির পর বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ৫৭ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে ব্যবধান কমান জেরার্দ মার্তিন। চার মিনিট পর ইয়ামালের পাস থেকে গোল করে সমতা ফেরান ফেরমিন লোপেজ। এরপর ৬৭ মিনিটে ইয়ামালের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান ভিয়ারিয়ালের পাউ নাভারো। তাতেই ৩–২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। কোনো দলই আর গোল না পাওয়ায় শেষ পর্যন্ত ৩–২ ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।