শিরোনাম
তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪ পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ রিজওয়ান-সাইম-মাসুদ পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রতাশা পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনার নামে ‘চিঠি’, যা লেখা আছে সেন্টমার্টিনে আটকা পড়া সাড়ে ৩০০ পর্যটক টেকনাফ ফিরলেন ট্রলারে ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন ‘লাস্ট স্টেজে’! ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, ২৪ ঘণ্টায় রেকর্ড ২২ মিলিমিটার ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জ বিএনপি পাওয়ারে গেছে বিধায়ই আমি ভিসি হয়েছি: জবি উপাচার্য
দীপ্ত নিউজ
খেলা

তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন
হ্যারি কেইন

বুন্দেসলিগায় এফসি কোলনের বিপক্ষে ড্র ম্যাচে বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইনকে।

মাইকেল অলিসের ডিফ্লেক্ট হয়ে আসা একটি ক্রসে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রথমার্ধে চোট পান ইংল্যান্ডের এই আন্তর্জাতিক ফুটবলার। এ সময় কোলনের ডিফেন্ডার জোয়েল স্মিড আগে বলের নাগাল পান এবং পরে কেইনের বাঁ পায়ের সঙ্গে ধাক্কা লাগে।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে বায়ার্ন চোটের বিষয়টি নিশ্চিত করে জানায়, “শুক্রবার সন্ধ্যায় হ্যারি কেইনের বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “বায়ার্নের চিকিৎসক দলের করা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। এর ফলে ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়কে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।”

পরে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল জানান, কেইন প্রায় তিন মাস খেলতে পারবেন না বলে তাদের ধারণা।

মাঠেই কেইনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ২০ মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন টম বিশফ। দুই চিকিৎসাকর্মীর সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বেরিয়ে যান কেইন।

বায়ার্নের জন্য এই চোট বড় ধাক্কা। ব্যালন ডি’অর জয়ের পর দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছিলেন কেইন।

মার্চের শেষ দিকে নরওয়ের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে অধিনায়ক কেইন সুস্থ হয়ে উঠবেন বলে আশা করবে ইংল্যান্ডও।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানোর চ্যালেঞ্জ স্বীকার করে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “এরা বিশ্বমানের খেলোয়াড়, তাদের বিকল্প পাওয়া যায় না। তবে আমাদের মানসিকতা ঠিক রাখতে হবে এবং এখন সেটাই মাঠে দেখাতে হবে।”

তিনি আরও বলেন, “এমন খেলোয়াড়দের কাছ থেকে অসাধারণ পারফরম্যান্স প্রয়োজন, যারা হয়তো এখনো বায়ার্নে এই ধরনের চাপের সঙ্গে অভ্যস্ত নয়। পরিস্থিতিকে শক্তিতে পরিণত করতে আমরা সবাই একসঙ্গে চেষ্টা করব।”