দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভারতের পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পরে শুভেন্দু অধিকারী এমন ঘোষণা দেন।

এ দিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বসেন শুভেন্দু। এরপরই সাংবাদিক সম্মেলন করেন তিনি।

 শুভেন্দু অধিকারী বলেন, ‘পরিষ্কার কথা, এ রাজ্যে “গোমাতাকে” কাটতে দেব না।’

তিনি বলেন, ‘এই সংক্রান্ত বিলও আনা হবে। আইন থাকার পরেও “লুকিয়ে–চুরিয়ে” তা চলছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপও নেয়া হচ্ছে।’

এ সময় রাজ্যের বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোশালাগুলোকে বছরে এক লক্ষ টাকা দেয়ার কথাও ঘোষণা করেন শুভেন্দু।