শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
খেলা

হোটেল রুমের ভিডিও ফাঁস , ক্ষুব্ধ কোহলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হোটেল রুমের ভিডিও ফাঁস , ক্ষুব্ধ কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় তার হোটেল রুমের ভিডিও গোপনে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় সেটি ছেড়ে দেয়া হয়েছে। নিজের প্রাইভেসি নষ্ট হওয়ায় খুব বিরক্ত ভারতের সাবেক অধিনায়ক।

তিনি ইন্সটাগ্রামে এক পোস্টে তার গোপনীয়তা ভাঙার জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ধারণা করা হচ্ছে হোটেলের রুম সার্ভিসের কেউ চুপিচুপি কোহলির রুমের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এই কাণ্ডে অস্বস্তি বোধ করছেন ভারতীয় এই ব্যাটার।

তিনি লিখেছেন, ‘আমি বুঝতে পারছি যে ভক্তরা তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে খুব খুশি হয়। তার সঙ্গে দেখা করার জন্য উত্তেজিত থাকেন এবং আমি সব সময়ে এটার প্রশংসা করে থাকি। কিন্তু এখানে এই ভিডিওটি বিপজ্জনক। এটা আমার গোপনীয়তা নষ্ট করেছে। এটা অস্বস্তিকর এবং বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি।’

এর আগেও একবার স্টেডিয়ামে উপস্থিত স্ত্রী আনুষ্কা শর্মা ও কন্যা ভামিকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভ প্রকাশ করেছিলেন কোহলি। খেলোয়াড় ও সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি না মারার পরামর্শ দিয়েছিলেন মিডিয়াকে।