বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লাল কার্ড পেয়ে তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানের নিষেধাজ্ঞা তিন ম্যাচ বাড়িয়েছে ফিফা।

আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচের ৮৫ মিনিটে সোজা লাল কার্ড পান বাফানা বাফানাদের ফুটবলার থেম্বা জোয়ানে। হিংসাত্মক আক্রমণের কারণে এবার ফিফা তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।

এর ফলে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বের দুই ম্যাচ ও দক্ষিণ আফ্রিকা রাউন্ড অফ ৩২ তে উঠলে সেই ম্যাচটি মিস করবেন তিনি।

নিয়ম অনুযায়ী, লাল কার্ডের জন্য স্বাভাবিক শাস্তি এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলেও, এই ক্ষেত্রে শৃঙ্খলা কমিটি থেম্বা জোয়ানের ঘটনাটিকে গুরুতর ফাউল হিসেবে রায় দেয় এবং এর সঙ্গে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা যোগ করে।

দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে স্পেফেলো ইয়ায়াসিথোলকে দেওয়া আগের লাল কার্ড নিয়ে হুগো ব্রুস কোনো অভিযোগ করেননি। কিন্তু জোয়ানেকে মাঠ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন।

ফিফার শৃঙ্খলাজনিত কমিটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘ফিফার শৃঙ্খলাজনিত কমিটি মেক্সিকোদক্ষিণ আফ্রিকা ম্যাচে ডিরেক্ট লাল কার্ড দেখা ফুটবলার থেম্বা জোয়ানেকে ফিফার শৃঙ্খলাজনিত কোডএর ১৪ নং অনুচ্ছেদের ১() প্যারাগ্রাফ অনুযায়ী তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিচ্ছে। এই সিদ্ধান্দের বিরুদ্ধে ফিফার আপিল কমিটিতে সে আপিল করতে পারবে।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More