আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ এখন দোরগোড়ায়। আগামীকাল বুধবার (৭ অক্টোবর) ভোরে বেনিনের বিপক্ষে ঘরের মাঠে শেষবারের মতো আলবিসেলেস্তেদের হয়ে মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসিকে বিদায় জানাতে শক্তিশালী একাদশ সাজানোর পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। গোলবারে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও আগুস্তিন জিয়ায়ে থাকার সম্ভাবনা রয়েছে। বাঁ প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকো ফিট না হলে খেলতে পারেন ফাকুন্দো মেদিনা।
মাঝমাঠে ফিরছেন মেসির ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো ডি পল। তার সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে মেসির দুই পাশে লাওতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে।
বেনিনের বিপক্ষে সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; আগুস্তিন জিয়ায়ে, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, তাগলিয়াফিকো/মেদিনা; ডি পল, এনজো, ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, হুলিয়ান আলাভারেজ।