দীপ্ত নিউজ
বিনোদন

বিয়ে সারলেন পুলকিত-কৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিয়ে সারলেন পুলকিত-কৃতি

বলিউডে বাজছে একের পর এক বিয়ের সানাই। এবার গাঁটছড়া বাঁধলেন বলিউড নায়ক পুলকিত সম্রাট আর নায়িকা কৃতি খরবান্দার।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় দিল্লির আইটিসি গ্র্যান্ডে বিয়ে সারলেন তারা। এর আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত হয় মেহেদি অনুষ্ঠান।

২০১৯ সালে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন পুলকিত–কৃতি। সহকর্মী থেকে বন্ধু এবং তারপর প্রেমিক–প্রেমিকা। চার বছরের প্রেম করার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়ল এ যুগল।

আরও পড়ুন: শিক্ষার্থীকে গুলি: শিল্পী সমিতির নির্বাচন করবেন মাহিয়া মাহি

কৃতি আসার আগেও পুলকিতের জীবনে প্রেম এসেছিল। ২০১৪ সালে সালমান খানের ‘রাখি–সিস্টার’ শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন তিনি। শ্বেতার কন্যাদানের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ভাইজান। তবে দাম্পত্য টেকেনি। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের পথে হাটেন পুলকিত–শ্বেতা।

শ্বেতা–পুলকিতের বিচ্ছেদের পরেই শুরু হয় পুলকিত–কৃতির প্রেমের গল্প।

২০১৮ সালে ‘ভিরে কি ওয়েডিং’ সিনেমার সেটে একে অন্যের প্রেমে পড়েন। ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছে এ যুগল। অবশেষে তাদের প্রেম রূপ নিল পরিণয়ে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ