দীপ্ত নিউজ
বিনোদন

হালালের বাইরে কোনো সম্পর্কে জড়ানো আমার পক্ষে সম্ভব নয়: মেঘনা আলম

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
হালালের বাইরে কোনো সম্পর্কে জড়ানো আমার পক্ষে সম্ভব নয়: মেঘনা আলম
মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।

 

‘হালালের বাইরে কোনো সম্পর্কে জড়ানো আমার পক্ষে হয়তো কখনোই সম্ভব নয়’— বলে জানিয়েছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।

রবিবার (৮ নভেম্বর) নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

‘দীপ্ত নিউজ‘ পাঠকদের জন্য ফেসবুক পোস্ট‘টি হুবহু তুলে ধরা হলো—

‘হালালের বাইরে কোনো সম্পর্কে জড়ানো আমার পক্ষে হয়তো কখনোই সম্ভব নয়। কিন্তু এরপরও কিছু মানুষ জানতে চান, আমাকে পেতে কত অর্থের প্রয়োজন! তাঁরা কি সংবাদপত্র পড়েন না?’

“এই দেশের একটি সরকারব্যবস্থার উচ্চপর্যায়ে আলোচনা করে নাকি নির্ধারণ করা হয়েছিল, আমার মূল্য ৫ মিলিয়ন মার্কিন ডলার হলে তা বিশ্বাসযোগ্য হবে। ৬২ কোটি ২৫ লাখ টাকা, এমনকি একজন প্রভাবশালী রাষ্ট্রদূত ১.২ মিলিয়ন মার্কিন ডলার, ১৪ কোটি ৯৪ লাখ টাকা প্রস্তাব দিয়েও আমাকে কিনতে পারেননি।”

‘তবে একটি বিষয় স্পষ্ট, আমি কোনো পণ্য নই, আমার আত্মসম্মান ও ব্যক্তিত্বের কোনো মূল্য নির্ধারণ করা যায় না। অর্থ দিয়ে মানুষকে কেনা যায় না, আর আমার সম্মতি কোনো দরকষাকষির বিষয় নয়!’