দীপ্ত নিউজ
বিনোদন

ফেসবুক পোস্টে পারশা মাহজাবীন পূর্ণী

‘বরের পরিচয় জানতে চেয়ে বিব্রত করবেন না’

আল আমিন
আল আমিন
প্রকাশ:
‘বরের পরিচয় জানতে চেয়ে বিব্রত করবেন না’

শোবিজ অঙ্গনের পরিচিতমুখ পারশা মাহজাবীন পূর্ণী। বছর কয়েক ধরে শোবিজ অঙ্গনে পরিচিতি তার। সংগীতের পাশাপাশি অভিনয়–মডেলিংয়েও প্রায় সমানতালে নিজেকে এগিয়ে নিয়েছেন। সামাজিক মাধ্যমে রয়েছে তার আলাদা ভক্তকূল।

গতকাল শুক্রবার (০৬ নভেম্বর) ফেইসবুকে একটি ছবি প্রকাশ করে আবারও নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন পারশা।

নিজের ভেরিফায়েড ফেইসবুকে একাউন্টে বরসাঁজে শেরওয়ানি–মুকুট পরিহিত একজনের সাথে ছবি শেয়ার করেন তিনি। অবশ্য তিনি নিজেও ছিলেন কনের সাজে।

ছবিটির সাথে একটি বার্তাও জুড়ে দিয়েছেন পারশা। তিনি লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ–লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’

নেটিজেনরা ছবিটি আগেভাগে দেখে কিছুটা চমকে গেলেও পারশার ক্যাপশনে স্পষ্ট হয় অনেক কিছুই। রসিকতার মধ্য দিয়ে সুখবরটা দিয়েছেন গায়িকা, ভক্ত–নেটিজেনরাও তাউ মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন রসিকতা।