
‘আমার শিক্ষক, আমার গল্প’ বিজয়ী ব্যক্তি’কে পুরস্কার প্রদান

‘বিশ্ব শিক্ষক দিবস’ ২০২৬ উপলক্ষ্যে দীপ্ত প্লে আয়োজিত বিশেষ ক্যাম্পেইন ‘আমার শিক্ষক, আমার গল্প‘–এর বিজয়ী ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ী ব্যাক্তির হাতে পুরস্কার তুলে দেন দীপ্ত টিভি আর্ট ডিরেক্টর (প্রোগ্রাম) মো: কামাল সামসুদ্দিন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কামরুল হাসান, মোজাহিদুল ইসলাম পলাশ, রাকিব হাসান।
আয়োজকরা জানান, দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। ভবিষ্যতেও দর্শকদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে।








