
‘আমার রাজকন্যা’ ক্যাম্পেইন বিজয়ী ব্যক্তিদের মাঝে দীপ্ত টিভি’র পুরস্কার বিতরণ

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে দীপ্ত টিভির ফেসবুক পেইজে আয়োজিত ক্যাম্পেইন “আমার রাজকন্যা”–এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনের সহযোগী হিসেবে ছিল গাজী হোম অ্যাপ্লায়েন্স।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গাজী গ্রুপের হেড অব ডিজিটাল মার্কেটিং হাসান হাসিবুর রহমান রিশাত।


এসময় উপস্থিত ছিলেন দীপ্ত টিভি‘র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট এবং বাজেট) সৈয়দা মারিয়াম আফিফা হক, ম্যানেজার (স্ক্রিপ্ট রাইটিং, প্রোগ্রাম) আফরোজ আহমেদ খান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কামরুল হাসান, মোজাহিদুল ইসলাম পলাশ, রাকিব হাসান।
আয়োজকরা জানান, জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের সম্পৃক্ততা বাড়ানো এবং শিশু কন্যাদের অধিকার, মর্যাদা ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতেও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।








