দীপ্ত নিউজ
জাতীয়

২০২৭ সালের সরকারি ছুটি তালিকা অনুমোদন

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
২০২৭ সালের সরকারি ছুটি তালিকা অনুমোদন
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

২০২৭ সালের সরকারি ছুটি তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। তালিকা অনুযায়ী, আগামী বছর দেশে ১৫ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি রাখা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সচিব বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ পরব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি হবে। তবে এই ছুটির মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন (২টি শুক্রবার ও ২টি শনিবার) পড়েছে।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি হবে। এর মধ্যে ৩টি সাপ্তাহিক ছুটির দিন (১টি শুক্রবার ও ২টি শনিবার) পড়েছে।

এ ছাড়া ধর্মীয় পরব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে অনধিক ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারেন।

এর আগে, সোমবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি (২০২৬) বছরের সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন।