
সংসদ অধিবেশন বসছে সোমবার

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (৯ নভেম্বর)। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকতে পারবে না।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
গত ১০ সেপ্টেম্বর মাত্র ৯টি বৈঠকের পর সংসদের তৃতীয় অধিবেশন মুলতবি করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
প্রথম অধিবেশনে সংসদ ৯৪টি বিল পাস করে, যার মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশের বিপরীতে আনা ৯১টি বিল ছিল। এছাড়া কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা হয়।








