দীপ্ত নিউজ
বিনোদন

বরিশালের ছেলে বিয়ে করব না: শিরিন শিলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশালের ছেলে বিয়ে করব না: শিরিন শিলা
নায়িকা শিরিন শিলা

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা। সিনেমার বাইরে ব্যক্তিগত নানা কর্মকাণ্ড নিয়েও বছরজুড়ে আলোচনায় ছিলেন যিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা জানান, ২০২৪ সালেই বিয়ের পরিকল্পনা রয়েছে তার।

এ প্রসঙ্গে শিরিন বলেন, নতুন বছরে আমার জীবনে একজন লাইফ পার্টনার আসুক। এটাই আমার প্রত্যাশা। সবাই বলে আমি কেন বিয়ে করছি না? এর কারণ আমি মনের মতো কাউকে খুঁজে পাচ্ছি না। তবে আশা করছি, ২০২৪ সালে আমার পছন্দের মানুষ পেয়ে যাব। এরপরই বিয়ে করব।

তবে বরিশালের কাউকে বিয়ে করবেন না জানিয়ে তিনি বলেন, মনের মানুষ পেলেই বিয়ে করব। কিন্তু বরিশালে কখনও বিয়ে করব না। আমার কেন জানি মাথার মধ্যে ঢুকে আছে, বরিশালের ছেলেদের বিয়ে করব না। আমার কেন জানি মাইন্ডের মধ্যে ঢুকে আছে, বরিশালের ছেলেদের আমি বিয়ে করব না। কেন আমি জানি না, যদিও আমার আপন বড় বোনের স্বামীর বাড়ি বরিশাল। তবে দুলাভাইকে ভালো লাগে, ম্যান টু ম্যান ভ্যারি করে; কিন্তু বোন যে এলাকায় বিয়ে করেছে আমি সেখানে বিয়ে করব না।’

 

আল/ দীপ্ত সংবাদ