ফের নিষিদ্ধ জুয়ার বিতর্কে জড়ালেন সাকিব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফের সাকিব জন্ম দিলেন নতুন বিতর্কে। দেশের আইনে যেকোনো জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন তেমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে।

জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে খানিকটা রোষের মুখে সাকিব। আজ বাংলাদেশে ইফতারের সময়ের ঠিক আগে ‘ওয়ান–এক্সবেট’ নামে পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পেইজে শেয়ার দেওয়া হয়।

এর আগেও সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি ‘বেট উইনার নিউজ’ নামক একটি বেটিং পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছিলেন। তখনো তিনি ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন এবং জাতীয় দলে থাকা অবস্থায় এ ঘটনার কারণে সমালোচিত হয়েছিলেন। তার আগে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন তিনি।

তবে এবারের ঘটনা কিছুটা আলাদা। ছাত্র–জনতার জুলাই বিপ্লবের পর থেকে তিনি দেশে ফেরেননি। তার বিরুদ্ধে হত্যা মামলা ও চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বাংলাদেশে অবস্থান না করায় এমন বিজ্ঞাপনে কাজ করতে তার কোনো বাধা নেই, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রকাশ্যে জুয়া–সম্পর্কিত যেকোনো কার্যক্রম নিষিদ্ধ।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More