শিরোনাম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২ জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া: শিক্ষামন্ত্রী বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদারগোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচে মরক্কো, ব্রাজিলের অবনতি প্রথম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইরান যুদ্ধের খরচ বহন করবে ইসরায়েলসহ ছয় দেশ: ট্রাম্প দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজাতে সরকারের উদ্যোগ
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৬৮২ শিশু। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ২১৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ৩১৮ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১৭৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ৫০৯। এই সময়ে এক হাজার ৪০৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৪৬৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৪৯ হাজার ৫৬৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৪২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট দুই লাখ ২২ হাজার ৯৪৪ রোগী, যাদের মধ্যে দুই লাখ ১৩ হাজার ৮৭০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।