দীপ্ত নিউজ
জাতীয়

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া: শিক্ষামন্ত্রী

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

‘দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বপ্ন ছিল‘— বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া।

তিনি বলেন, আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্বে বসানোর পর থেকে মনে হয়েছে, আমরা একটি গাড়িতে বসে সামনের দিকে যাচ্ছি না, পেছনের দিকে যাচ্ছি। তবে সারা দেশব্যাপী শিক্ষার মানোন্নয়নে যা যা করার তা করা হচ্ছে। আপনারা দেখেছেন, আমরা দায়িত্ব পাওয়ার পর প্রশ্নপত্র আর ফাঁস হয়নি।

তিনি আরও বলেন, সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। গ্লোবাল কম্পিটিশনে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে। গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের শুধু এআই বেইজড হলে হবে না, নলেজ বেইজড হতে হবে। দেশে অর্থবহ ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।