
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী

দেশের দুইটি হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস সেবা নেয়া শতাধিক কিডনি রোগী তাদের ভবিষ্যত নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন।
দেশে কমপক্ষে ৩ কোটি ৮০ লাখ মানুষ কিডনী রােগে আক্রান্ত। এরমধ্যে ৪০ হাজার রোগীর ডায়ালাইসিস প্রয়ােজন হয়।
২০১৭ সাল থেকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পিপিপি‘র আওতায় মাত্র ৬২১ টাকায় ডায়ালাইসিস সেবা দিয়ে আসছে ভারতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্যান্ডোর।
স্যান্ডোরের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২৯ নভেম্বর। চুক্তির মেয়াদ বাড়ানোর কোন সিদ্ধান্ত এখনও আসেনি।
রোগীরা বলছেন, চুক্তির ধরণ অনুযায়ী মেয়াদ বাড়ানাে যায়।
একজন ব্যক্তির একবার ডায়ালাইসিসের খরচ ৩ হাজার ৩৯৭ টাকা। নির্ধারিত রোগীর ৬২১ টাকার বাইরে আর অতিরিক্ত কোন ব্যয় নেই। বাকি অর্থ সরকার স্যান্ডোরকে প্রদান করে।
রোগীরা বলছেন, সরকারি–বেসরকারি অংশীদারত্ব–পিপিপি‘র আওতায় এখানে প্রতিদিন ১৩০ জনের বেশি রোগী ডায়ালাইসিস নেন।
স্যান্ডোরের পক্ষ থেকে জানানো হয়, চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য তারা আবেদন করেছে। এছাড়া, গত কয়েক বছর ধরে রোগীর অভাবে অনেকগুলাে মেশিনে কোন ডায়ালাইসিস হয়নি।
আর এসব বিষয় নিয়ে কোন কথা বলতে রাজি হননি কিডনী হাসপাতাল কর্তৃপক্ষ।
রুবায়েত হাসান








