দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, নতুন ভর্তি ১৯৭০

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, নতুন ভর্তি ১৯৭০
ছবি: সংগৃহীত

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতাল ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯০০ রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে ময়মনসিংহ বিভাগে ৯৫, চট্টগ্রাম বিভাগে ২৫২, খুলনা বিভাগে ২৯৪, রাজশাহী বিভাগে ১৫৩, রংপুর বিভাগে ৭১, বরিশাল বিভাগে ১৮৩ এবং সিলেট বিভাগে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৩৩ জনের মৃত্যু হয়েছে।