দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৪৮

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৪৮
ছবি: সংগৃহীত

দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় ( রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫৪৮ জন।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হাম উপসর্গ নিয়ে বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ১২৫৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ১০৫ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৫২ জন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।