
হামের সুরক্ষা: নতুন মায়েদেরও টিকা দেওয়ার পরামর্শ

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু থামছে না। এ নিয়ে মােট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ জনে। আর মোট আক্রান্ত ২ লাখ ৯ হাজারের বেশি শিশু।
বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুর পাশাপাশি মায়েদেরও টিকা দেয়া প্রয়োজন।
গত ৮ মাসে হামে আক্রান্ত হয়ে ১ হাজারের বেশি শিশু মারা গেছে। বিভিন্ন হাসপাতালে নিয়মিত হামে আক্রান্ত ভর্তি শিশুর তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে টিকাদানও চলেছে। তবুও এই পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আসছে না? কোথাও কি কােন ঘাটতি আছে? কি বলছেন জনস্বাস্থ্যবিদরা?
রাজধানীর ডিএনসিসি কােভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১২২ জন হামের রােগি ভর্তি হয়েছেন। হাসপাতালে ওয়ার্ডের ভেতরে শয্যা সংকটের কারণে মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে অনেক রোগিকেই।
ফরিদপুরের ভাঙ্গা থেকে চার বছর বয়সী ইয়ামিনকে নিয়ে দুই হাসপাতাল ঘুরে এই হাসপাতালে এসেছেন মা মুন্নি আক্তার।
টিকা দেয়ার পরও ৯৫ শতাংশ রোগ–প্রতিরােধ ক্ষমতা বা সমাজে হার্ড ইমিউনিটি তৈরি না হওয়ায়, রােগী কমছে না বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদ লেনিন চৌধুরী।
অনেক কিশোরী মা হামের টিকা থেকে বঞ্চিত হতে পারে। তাই একটা জরিপ করে এই মায়েদের খুঁজে টিকা দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এ ধরণের উদ্যােগ না নিলে হামের নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলেও মনে করেন তিনি।








