শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
খেলা

ছেলের বাবা-মা হলেন বিরাট-আনুশকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ছেলের বাবা-মা হলেন বিরাট-আনুশকা
বিরাট-আনুশকা দম্পতি

দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। গত ১৫ ফেব্রুয়ারি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন তিনি।

মেয়ের পর এবার ছেলে হল বিরুষ্কার। গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয়েছে তার। ছেলের জন্মের সুখবর জানিয়ে মঙ্গলবার রাতে একটি পোস্টও করেন অনুষ্কা। তিনি লেখেন, “হৃদয় আনন্দে পরিপূর্ণ, ভালবাসার সঙ্গে জানাচ্ছি, এই ১৫ ফেব্রুয়ারি আমাদের ঘরে এক নতুন মানুষ এসেছে। ভামিকা ভাই, আমাদের ছোট্ট সোনা অকায়।”

গত কয়েকমাস ধরেই গুঞ্জন ছিল আনুশকার মা হওয়ার। সেই গুঞ্জন আরও ডালপালা মেলে যখন ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে প্রথম দুই ম্যাচে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ছুটি নেন কোহলি।

অন্তঃসত্ত্বাকালীন পুরো সময়টুকুই নিজেদের গোপনীয়তা বজায় রেখেছেন এই দম্পতি। এমনকি সন্তান হওয়ার সুখবরও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ৫ দিন পরে। তবুও ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসছেন তারকা জুটি।

 

 

আল / দীপ্ত সংবাদ