শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে এবং নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে হেরে যায় টাইগ্রেসরা। ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ।

এবারের আসরে নিজেদের প্রথম তিন ম্যাচ থেকে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১বার খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৩বার জয় পেয়েছে তারা। বাকী ১৮ ম্যাচ হেরেছে টাইগ্রেসরা।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা (অধিনায়ক), রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারজানা হক ও রিতু মনি।