শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
ক্রিকেট

তৃতীয় জয়ের লক্ষ্যে মঙ্গলবার মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তৃতীয় জয়ের লক্ষ্যে মঙ্গলবার মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা

 

বিশ্বকাপে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে মঙ্গলবার (১৭ অক্টোবর) মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এখন পর্যন্ত আসরে জয়ের মুখ দেখেনি তারা। ধর্মশালায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

চলতি আসরে দূর্দান্ত ছন্দে আছে দক্ষিণ আফ্রিকা। টানা বড় দু্ই জয়ের পাশাপাশি এবারের আসরে এখন অবধি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও তাদেরই নাম। এবার হিমালয়ের দেশে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ধারা বজায় রাখাই লক্ষ্য প্রোটিয়াদের।

প্রোটিয়াদের দলে নেই ইনজুরির শঙ্কা। ডি কক, মারক্রামদের ব্যাটিং ঝলক ছাড়াও বল হাতে প্রতিপক্ষকে দিশেহারা করে দিতে প্রস্তুত রাবাদা, জেনসেনরা। বিশ্বআসরে এখন পর্যন্ত তিনবার নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। আর তিনবারই ডাচদের গুড়িয়ে দিয়েছে টেম্বা বাভুমার দল।

অন্যদিকে ভালো লড়াই উপহার দিয়েও এখনো জয়ের মুখ দেখতে পায়নি নেদারল্যান্ডস। এবার তাদেের সামনে কঠিন পরীক্ষা দক্ষিণ আফ্রিকা।

 

আল/ দীপ্ত সংবাদ