শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
ক্রিকেট

কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন সদস্য
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। ছবি: সংগৃহীত ।

ভারতের ক্রিকেট ও সিনেমা জগতের তারকা দম্পতি বিরাট কোহলি–আনুশকা শর্মা। ভালোবেসে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম কন্যাসন্তান ভামিকা। ভামিকার জন্মের তিন বছর পর এই দম্পতির ঘরে আসছে দ্বিতীয় সন্তান।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স নিশ্চিত করলেন মা হতে যাচ্ছেন আনুশকা শর্মা। একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

এবি ডি ভিলিয়ার্স বলেন, “তার (বিরাট) দ্বিতীয় সন্তান আসছে। সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অধিকাংশ মানুষের প্রথম অগ্রাধিকার তার পরিবার।“

আরও পড়ুন: কোহলিকে চেনেন না রোনালদো!

তবে এ বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি কোহলি কিংবা আনুশকা শর্মা।

আনুশকার দ্বিতীয় গর্ভাবস্থা নিয়ে জল্পনা শুরু হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ঈগল চোখের ভক্তরা আনুশকার বেবি বাম্প দেখেছেন। তখন এই দম্পতি দ্বিতীয় গর্ভাবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

তবে এবার এবিডি খবরটি নিশ্চিত করার সঙ্গে সঙ্গে তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনুরাগীরা।

উল্লেখ্য, আইপিএলে একই দলে খেলার সুবাদে ডি ভিলিয়ার্স–কোহলি একে অপরের ঘনিষ্ঠ। দুজনের সাম্প্রতিক যোগাযোগের পরিপ্রেক্ষিতে ডি ভিলিয়ার্স ইউটিউব ভিডিওতে কোহলির খবরটি সামনে আনেন।

 

এসএ/দীপ্ত নিউজ