রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ার্টার ফাইনালে উঠতে মরতেও রাজি: ব্রুনো গিমারায়েস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে দলের হয়ে নিজের সবটুকু উজাড় করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিল মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস।

২০২৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে দলের হয়ে নিজের সবটুকু উজাড় করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিল মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস।

নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ট্রফি ঘরেফেরানোর স্বপ্নের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে রবিবার (৫ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠেয় ম্যাচে প্রচণ্ড গরমের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন।

গিমারায়েস বলেন, ‘আমার বিশ্বাস ম্যাচটি বেশ কঠিন হবে, তবে আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। আমি আগেও বলেছি, আমাদের মানসিকতাই এমন যেযদি পরের রাউন্ডে যাওয়ার জন্য মাঠে মরতেও হয়, আমরা মরব। আমরা সত্যিই এই জয় চাই।

নিউ জার্সির আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা অনুভূতি (হিট ইনডেক্স) ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে।

ব্রুনো বলেন, ‘আমার মনে হয় গরমটা দুই দলের জন্যই খুব কঠিন হবে। কেউ যদি বলে যে তারা এই গরমে অভ্যস্ত, তবে তারা মিথ্যা বলছে। ম্যাচটি শারীরিক শক্তির লড়াই হতে যাচ্ছে; আর ঠিক এই কারণেই আমাদের একটি দারুণ দল থাকা জরুরিএকটি ভালো স্কোয়াড, যেখানে বেঞ্চের খেলোয়াড়েরা ফ্রেশ হয়ে মাঠে নেমে ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে, ঠিক যেমনটা গত ম্যাচে মার্তিনেল্লি করেছিল।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম সেরা পারফর্মার গিমারায়েস। সেলেসাও শিবিরে এই ইঞ্জিনটুর্নামেন্টের অন্যতম শীর্ষ অ্যাসিস্ট দাতা হিসেবে নিজের ঝুলিতে ৪টি অ্যাসিস্ট যোগ করেছেন।

নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে জানান, এখন শুধু বিশ্বকাপটাই জেতা বাকি।

ব্রুনো গিমারায়েস বলেন, ‘আমি নিজেকে একজন গোছানো ও সফল মানুষ মনে করি। ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত এবং দুই সন্তানের জনক। আর পেশাদার জীবনে আমার শুধু এই বিশ্বকাপটাই বাকি। এটা এমন কিছু যা আমি তীব্রভাবে চাই।

তিনি আরও বলেন, জাতীয় দলের জন্য মাঠে মরতে হলেও আমি প্রস্তুত। আমি আমার সেরাটা দেব; এটাই আমার লক্ষ্যভালো খেলা এবং দলকে সাহায্য করা, কারণ এটি আমার জীবনের অন্যতম বড় স্বপ্ন।

সূত্র: টি–স্পোর্টস

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More