দীপ্ত নিউজ
বিনোদন

এবার বিয়ে করছেন তাপসী পান্নু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এবার বিয়ে করছেন তাপসী পান্নু
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

নতুন বছরে বলি ইন্ডাস্ট্রিতে বিয়ের সানাই যেন থামছেই না। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

ভারতের ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে ১০ বছরের প্রেমের সম্পর্কের পর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা।

শোনা গেছে, মার্চের শেষেই বিয়ে সেরে ফেলবেন তাপসী–ম্যাথিয়াস। ডেসটিনেশন ওয়েডিং হবে তাদের। প্রিয়াঙ্কা, ক্যাটরিনার মতো তাপসীরও রাজস্থানের উদয়পুরে বসবে বিয়ের আসর।

আরও পড়ুন: অভিনয় ছাড়ছেন আনুশকা !

জমকালো আয়োজনে বিয়ে করলেও খুব বেশি অতিথি থাকবে না তাপসীর বিয়েতে। থাকবে না বলিউডের ভিড়। কাছের মানুষ ও পরিবারকে নিয়ে বিয়েটা সারবেন তারা। শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে তার হবু বর ক্যাথলিক। তাই শিখ ও খ্রিস্টান দুই রীতিতেই হবে বিয়ের অনুষ্ঠান।

খেলার মাঠেই প্রথম আলাপ তাপসী–ম্যাথিয়াসের। তখন দক্ষিণী ছবির পরিচিত মুখ তাপসী, বলিউডে পা রেখেছেন মাত্র। এরপর টুইটারে বন্ধুত্ব, ধীরে ধীরে তা গড়ায় প্রেমে।

প্রেমের সম্পর্ক গোপন না রাখলেও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না তাপসী। বরাবরই তার জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন এই অভিনেত্রী।

বলিউডে স্পষ্টভাষী হিসেবেই পরিচিত অভিনেত্রী তাপসী পান্নু।

 

এসএ/দীপ্ত সংবাদ