শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) কলেজে ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত আগামীকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) কবি নজরুল সরকারি কলেজের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।’

উল্লেখ্য, রবিবার (২৪ নভেম্বর) বন্ধ ঘোষণা করা হয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

প্রসঙ্গত, ন্যাশনাল মেডিকেলে ভুল চিকিৎসায় মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রবিবার ন্যাশনাল মেডিকেল, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায় মোল্লা কলেজের শিক্ষার্থীরা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More