মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলানোর আহ্বান জানিয়ে নতুন এক প্রস্তাব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপের পরও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। আটবারের ব্যালন ডিঅরজয়ী এই স্ট্রাইকার এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনো ঘোষণা দেননি।

তবে তাকে ঘিরে আলোচনা থেমে নেই। এরই মধ্যে বলিভিয়ার সাবেক ফুটবলার মার্কো অ্যান্টোনিও এচাভেরি, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মেসিকে খেলানোর আহ্বান জানিয়ে নতুন এক প্রস্তাব দিয়েছেন।

এফএম দেল সোলের উদ্ধৃতি দিয়ে অ্যান্টোনিও বলেন, ‘একটি চিঠি লেখা উচিত এবং সারা বিশ্বের মানুষের স্বাক্ষর সংগ্রহ করে তাকে অনুরোধ করা উচিত, যেন সে অবসর না নেয়। ভাবুন তো, মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল কেমন হবে? তখন আর কিছুই আগের মতো থাকবে না। আমার মনে হয়, সে নিজেও এখনো অবসর নিতে চায় না।’

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। তবে আর্জেন্টাইন অধিনায়ক এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। ফলে ২০২৬ কিংবা ২০৩০ বিশ্বকাপে তাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে কি না, সেটি সময়ই বলে দেবে।

মেসির বর্তমান বয়স ৩৯ বছর হলেও তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ দেখছেন না বলিভিয়ার সাবেক এই ফুটবলার। তার দাবি, সাম্প্রতিক সময়েও মেসির পারফরম্যান্স প্রমাণ করেছে যে, তিনি এখনো বিশ্বের সেরা ফুটবলারদের একজন নন বরং সবার চেয়ে আলাদা অবস্থানে আছেন

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More