শিরোনাম
কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদারগোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
দীপ্ত নিউজ
জাতীয়

কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

 

‘বাংলাদেশের নাগরিক হলেই যে কেউ পাসপোর্ট পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তবে তাকে পাসপোর্ট দিতে বাংলাদেশ সরকার বাধ্য নয়‘— বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের নাগরিকত্ব থাকলেই পাসপোর্ট পাওয়ার বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হয় না, বিশেষ করে যখন কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন।।“

তিনি বলেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ বারবার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে।

তিনি আরও বলেন, “ভারতের সঙ্গে আমাদের একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।“

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে। তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া ও কারিগরি দিকগুলো খতিয়ে দেখছেন।

তিনি বলেন, বিদ্যমান প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, যাতে তিনি তার দণ্ডে আইনি পরিণতি ভোগ করতে পারেন।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো অভিযুক্ত ব্যক্তির মতোই তিনিও এখানে ফিরে আসবেন এবং তার সাজা ভোগ করবেন।“

শেখ হাসিনা ফিরে আসার বিষয়ে ভারত কিছু শর্ত যেমন আপিলের সুযোগ বা নতুন করে বিচারের ব্যবস্থার প্রস্তাব করেছে বলে যে খবর ছড়িয়েছে, সে সম্পর্কে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশ এ ধরনের কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি।

তিনি বলেন, “এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি।“

শামা ওবা‌য়েদ আরও ব‌লেন, ভারত–বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার চেয়ে অনেক বিশাল ব্যাপার। ভারত–বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হয়েছে। এই সম্পর্ক এই এক‌টি ব্যাপার নিয়ে সীমাবদ্ধ না।