শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহিত পুরুষরা সম্পর্ক জড়ালে দোষ নারীদেরই হয়: কঙ্গনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বলিউডে স্পষ্টভাষী হিসেবে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। স্পষ্ট কথার জন্য বরাবরই থাকেন আলোচনায়। এবার তিনি মুখ খুললেন বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা অভিযোগ প্রসঙ্গে।

প্রশ্ন তোলেন, বিবাহিত পুরুষরা সম্পর্ক জড়ালে দিনশেষে নারীদেরই দোষ হয় কেন? এর ব্যাখ্যাও অবশ্য নিজেই দেন কঙ্গনা।

সম্প্রতি ‘হাউটারফ্লাই’কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা সরাসরি প্রশ্ন তুললেন, ‘একজন বিবাহিত পুরুষ যদি নারীর প্রতি আগ্রহ দেখায়, কেন সেই সম্পর্কে জড়ানোর দায়টা শুধু নারীর ঘাড়েই চাপানো হয়?’

কঙ্গনা আরও বলেন, ‘মানুষ সব সময় নারীকেই দায়ী করার চেষ্টা করে। ধর্ষণের শিকার নারীদেরও তাদের পোশাক বা রাতে বাইরে থাকার জন্য দায়ী করা হয়। এগুলো আসলে ভুল মানসিকতার প্রতিফলন।’

কয়েক বছর আগে কঙ্গনা অভিযোগ আনেন, তরুণী থাকা অবস্থায় অভিনেতা আদিত্য পাঞ্চোলির সঙ্গে তার সম্পর্ক গড়ে। সে সময় আদিত্য বিবাহিত ছিলেন এবং তার সন্তানও ছিল। ২০১৯ সালে কঙ্গনা সেই আদিত্যের বিরুদ্ধে হেনস্তা ও ধর্ষণের অভিযোগ আনেন, মামলা করেন। এরপরও ঘুরে ফিরে দোষ বর্তায় কঙ্গনার ওপর। নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাও উল্লেখ করেন কঙ্গনা।

কঙ্গনা জানান, আদিত্যের স্ত্রী জারিনা ওয়াহাবের কাছেও সাহায্য চেয়েছিলেন। আর এটা তার জন্য খুব কঠিন এবং কঠোর সময় ছিল। তার কথায়, ‘আমার ওপর শারীরিক অত্যাচার করা হয়েছিল। আমি মনে করেছিলাম, মানুষ আমাকে সাহায্য করবে। কিন্তু একজন নারীর অবস্থানে থাকায় আমাকে একরকম ফাঁদে ফেলা হয়।’

উল্লেখ্য, ২০০৬ সালে গ্যাংস্টার ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন কঙ্গনা। এরপর তিনি ওহ লামহে‘ (২০০৬), ‘লাইফ ইন এ মেট্রো‘ (২০০৭), কুইন, মণিকর্ণিকা, তনু ওয়েডস মনু রিটার্নস—প্রতিটি ছবিতেই প্রমাণ করেছেন নিজ অভিনয় দক্ষতা। সম্প্রতি কঙ্গনা নিজ লেখা, পরিচালিত ও প্রযোজিত ছবি ইমার্জেন্সিতেও অভিনয় করেছেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More