সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা পৌঁছেছে ‘বিপদের বন্ধু’ জিম্বাবুয়ে ক্রিকেট দল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা এসে পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। দলটি বাংলাদেশ ক্রিকেটের ‘বিপদের বন্ধু’ হিসেবে পরিচিত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সফরকারী দলটি। দলের নেতৃত্বে আছেন ক্রেইগ এরভিন।

কোচিং স্টাফসহ জিম্বাবুয়ে দল আজ রাতে ঢাকায়ই থাকবে। বুধবার (১৬ এপ্রিল) সিলেটের উদ্দেশে রওনা দেবে জিম্বাবুয়ে দল । সেখানে আগামী ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট।

সিরিজ সূচি:

*প্রথম টেস্ট (২০২৪ এপ্রিল), সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সকাল ১০টা।

*দ্বিতীয় টেস্ট (২৮ এপ্রিল২ মে), জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম সকাল ১০টা।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ে স্কোয়াড

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More