শিরোনাম
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি বাংলাদেশ ওয়ানডে দলে পাঁচ পরিবর্তন, বাদ সৌম্য-সাইফ-মোসাদ্দেক শিকাগো শহরে ‘খালেদা জিয়ার’ নামে সড়কের নামকরণ
দীপ্ত নিউজ
বিনোদন

এই শরীর আমাকে বাঁচিয়ে রেখেছে: বিদ্যা বালান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এই শরীর আমাকে বাঁচিয়ে রেখেছে: বিদ্যা বালান

২০০৩ সালে বড় পর্দায় যাত্রা শুরু করার পর ক্যারিয়ারের শুরুতেই একাধিক হিট সিনেমা উপহার দেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। বলিউডের প্রথম সারির এ অভিনেত্রীর যা অর্জন, তা চোখের পলকেই পাননি। বরং দীর্ঘ সংগ্রামের ফসল।

বডি শেমিংয়ের শিকারও হয়েছেন বিদ্যা বালান। স্বাস্থ্য ভালো হওয়ায় শরীর নিয়ে তাকে কটু কথা শুনতে হয়েছে। এ বিষয়ে একাধিকবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন। কয়েক দিন আগে বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে গিয়ে ফের এ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

বিদ্যা বালান বলেন, “শরীর নিয়ে সবসময়ই আমার সমস্যা ছিল। মোটা মেয়ে হিসেবে আমি বেড়ে উঠেছি। কিন্তু ‘ডার্টি পিকচার’ আমাকে উপলদ্ধি করিয়েছে যে, নিজেকে অনুভব করার জন্য শরীরের আকৃতির কোনো সম্পর্ক নেই। আমি মনে করি, এটি আমাকে মুক্তি দিয়েছে। অভিনেত্রী হিসেবে এটি কেবল আমার ভাবমূর্তি বদলে দেয়নি, বরং আমাকে উপলদ্ধি করিয়েছে যে, এই শরীর আমাকে বাঁচিয়ে রেখেছে এবং এর প্রশংসা করা উচিত।”

আল/ দীপ্ত সংবাদ