শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীতে রাজনীতিতে আসবো: বাপ্পী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

নারায়ণগঞ্জ৪ আসনের ভোটার চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ঢাকা থেকে নারায়ণগঞ্জ গিয়ে ভোট দিয়েছেন তিনি। ওই এলাকার নৌকার প্রার্থী শামীম ওসমান।

রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে উপস্থিত থেকে ভোট দিয়েছেন বাপ্পী।

ওইদিন বিকেলে নারায়ণগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয় গিয়ে ভোট প্রদান কর বাপ্পী বলেন, ‘আগামীতে আমি রাজনীতিতে আসবো।’

তিনি বলেন, আমার ইচ্ছে আছে রাজনীতিতে। আমাদের ফিল্মের ফেরদৌস ভাই, মাহিয়া মাহিরা নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের জন্য আমাদের এই অঙ্গণ আলোকিত হচ্ছে। তাই আমারও ইচ্ছে আছে রাজনীতিতে আসার। এ ক্ষেত্রে দর্শকরা আমাকে কতটা সাপোর্ট করে সেটা দেখার বিষয়।’

বাপ্পী আরও বলেন, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরিবেশ ছিলো শান্তিপূর্ণ। ঢাকা থেকে এখানে ভোট দিতে এসে রাস্তায় কোনো ঝামেলা হয়নি। আমি যাকে ভোট দিয়েছি আশা করি সে এবারও জয়ী হবে। আমি বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীক ক্ষমতায় আসবে। তাহলে প্রধানমন্ত্রী ভিশন ২০৪১ পরিপূর্ণ হবে। আমি বিশ্বাস করি এদিক থেকে আমরা বেশি দূরে নেই। এশিয়ার মধ্যে আমরা অনেক এগিয়ে আছি।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More