দীপ্ত নিউজ
শিক্ষা

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

রবিবার (২৪ নভেম্বর) কলেজ অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২৫ ও ২৬ নভেম্বর কলেজের সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছিল।

উল্লেখ্য, ন্যাশনাল মেডিকেলে ভুল চিকিৎসায় মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রবিবার ন্যাশনাল মেডিকেল, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায় মোল্লা কলেজের শিক্ষার্থীরা।

 

এসএ