শিরোনাম
দীপ্ত নিউজ
বিনোদন

বলিউড বাদশাহর ৫৯, উড়িয়ে দিলেন চুম্বন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বলিউড বাদশাহর ৫৯, উড়িয়ে দিলেন চুম্বন

বলিউড সুপারস্টার শাহরুখ খান আজ ৫৯ বছরে পা রাখলেন। ঘড়িতে রাত ১২টা বাজতেই মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়ির সামনে হাজির হয়ে তিনি সিক্ত হলেন অসংখ্য ভক্তের ভালবাসায়।

১৯৬৫ সালের আজকের দিনে ভারতের নয়াদিল্লিতে শাহরুখ খানের জন্ম। নব্বইয়ের দশক শুরু করে তিন দশক ধরে অভিনয় জীবনে তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বরাবরের মতো এবারও জন্মদিনের প্রথম প্রহরে ভক্ত ও সহকর্মীদের শুভকামনায় ভাসছেন এ অভিনেতা। মধ্যরাত থেকেই কিং খানের বাসভবন মান্নাতকে ঘিরে জনসমুদ্র তৈরি করেন ভক্তরা। সবার একটাই চাওয়া। বিশেষ দিনে শাহরুখ দর্শন করবেন তারা।

কিং খানও নিরাশ করলেন না। প্রতিবারের মতো এবারও মন্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল তাকে। ভিড়ের উদ্দেশে ছুড়লেন চুমু। নাড়লেন হাত। সেসবই দেবতার প্রসাদ হিসেবে গ্রহণ করে উল্লাসে ফেটে পড়লেন দর্শনার্থিরা

আগেই খবর হয়েছে শাহরুখের ৫৯ তম জন্মদিন উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করছেন তার স্ত্রী গৌরী খান। আলিয়া ভাট, রণবীর কাপুর থেকে শুরু করে সাইফ, কারিনার মতো বলিপাড়ার তাবড় তারকারা রয়েছেন এই পার্টির আমন্ত্রিতদের তালিকায়।

২৫০ জনের কাছে এই পার্টির আমন্ত্রণপত্র গেছে বলে জানা গেছে।

 

সুপ্তি‌/ দীপ্ত সংবাদ