শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
ক্রিকেট

আফ্রিকাকে হারিয়ে ইসিহাস গড়ল আফগানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আফ্রিকাকে হারিয়ে ইসিহাস গড়ল আফগানরা

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তাতে ক্রিকেটের যেকোনো সংস্করণে প্রথমবারের মতো প্রোটিয়াদের হারানোর স্বাদ পেলো রশিদ–নবিরা।

সংযুক্ত আরব আমিরাকে শারজায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ফজল হক ফারুকি এবং আল্লাহ্ মোহাম্মাদ ঘজনফরের বোলিং তোপে ৩৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা প্রোটিয়াদের সামনে তখন নিজেদের দলীয় সর্বনিম্ন ৬৯ রানের আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা। সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন উইয়ান মুল্ডার ও বিয়র্ন ফরচুইন। দুজনে যোগ করেন ৭৫ রান। শেষ পর্যন্ত ৩৩ ওভার তিন বলে ১০৬ রানে গুটিয়ে যায় তারা। লক্ষ্য তাড়ায় হেসেখেলেই জয়ের বন্দরে নোঙর ফেলে আফগানিস্তান।

জয়ের সময় ৬ উইকেটের পাশাপাশি আফগানদের হাতে ছিলো ১৪৪ বল।