দীপ্ত নিউজ
বিনোদন

বিয়ের প্রথম সপ্তাহেই সোনাক্ষী-জাহিরের নতুন খবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিয়ের প্রথম সপ্তাহেই সোনাক্ষী-জাহিরের নতুন খবর

 

বিয়ের একসপ্তাহ না কাটতেই বলিউড নবদম্পতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালকে নিয়ে নতুন গুঞ্জনে মেতেছে নেটিজেনরা। এর মধ্যেই কি অন্তঃসত্ত্বা হলেন অভিনেত্রী?

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে এমন প্রশ্নই উঠেছে নেটদুনিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী–জাহির। তবে ক্যামেরাম্যানদের দেখতে পেয়েই গাড়িতে উঠে পড়েন তারা।

এক নেটাগরিক ভিডিওতে মন্তব্য করেছেন, ‘কোলে হয়ত সন্তান আসছে। তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন সোনাক্ষী।’

উল্লেখ্য, ২৩ জুন (রবিবার) স্পেশাল ম্যারেজ অ্যাক্টে দীর্ঘ সাত বছর প্রেমের পর গাঁটছড়া বেঁধেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল।

 

এসএ/দীপ্ত সংবাদ