শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
ক্রিকেট

টাইগারদের বোলিং তোপে ১১৩ রানে থামল প্রোটিয়ারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাইগারদের বোলিং তোপে ১১৩ রানে থামল প্রোটিয়ারা

টপ অর্ডার ধসিয়ে পাওয়ার প্লেতে মাত্র ২৪ করা দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নিয়ে উড়ন্ত শুরু করে বাংলাদেশ। আগের দিন ভারতের বিপক্ষে নাসাউয়ের পিচে ১২০ রান তুলতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান। সে একই পিচে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইন আপের সামনে বাংলাদেশের লক্ষ্য ১১৪ রানের।

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১০ জুন) বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্র করেছে প্রোটিয়ারা।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই এক ছক্কা ও এক চার হাঁকিয়ে রানের খাতা খোলেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। তবে এই ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার তানজিম সাকিব। ওপেনার রেজা হেনড্রিকসকে আউট করেন তিনি।

এরপরও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেন ডি কক। তবে ইনিংসের তৃতীয় ওভারে ফের বোলিংয়ে এসে ডি কককে বোল্ড করে সাজঘরে ফেরান তানজিম।

এরপর প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ও ট্রিস্টান স্টাবস মিলে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ২৩ রানে আরও জোড়া উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

৮ বলে ৪ রান করা মার্করামকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। আর স্টাবসকে নিজের তৃতীয় শিকার বানান তানজিম সাকিব। তাদের বিদায়ের পর ক্লাসেনকে সঙ্গে নিয়ে বিপর্যয় কিছুটা সামাল দেন মিলার। আর কোনো উইকেট না হারিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার।

৭৯ রানের জুটি গড়েন ক্লাসেন–মিলার। তবে দলীয় ১০২ রানে ক্লাসেনকে আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন। ৪৪ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরে যান ক্লাসেন। তার বিদায়ের পর পরই রিশাদ হোসেনের বলে বোল্ড হয়ে ফিরে যান মিলার। ৩৮ বলে ২৯ রান করেন তিনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ৩টি ও তাসকিন নেন ২টি করে উইকেট।

 

এসএ/দীপ্ত সংবাদ