শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী ইয়ামি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

মা হয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। গত ১০ মে মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। ইয়ামি ও পরিচালক আদিত্য ধর দম্পতির এটি প্রথম সন্তান।

সোমবার (২০ মে) সকালে অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ন্তান হওয়ার সুখবর জানিয়েছেন। সন্তানের নাম রেখেছেন বেদাবিদ।

ইয়ামি গৌতম ও আদিত্য ধর ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমাদের ঘরে পুত্রসন্তানের আগমন ঘটেছে—অদ্ভুত এক রোমাঞ্চ নিয়ে খবরটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি।’

ল্লেখ্য, উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমা পরিচালনা করেন আদিত্য ধর। এ সিনেমার সেটে ইয়ামি ও আদিত্য ধরের প্রেমের সম্পর্কের শুরু।২০২১ সালের ৪ জুন আদিত্য ধরকে বিয়ে করেছিলেন ইয়ামি গৌতম।

২০১০ সালে বলিউড চলচ্চিত্রে পা রাখেন ইয়ামি গৌতম। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন। উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘বাদলাপুর’, ‘কাবিল’, ‘সরকার থি’, প্রভৃতি।

প্রসঙ্গত, ইয়ামির সর্বশেষ সিনেমার নাম ‘আর্টিকেল ৩৭০’। যেটির প্রযোজক ছিলেন ইয়ামির স্বামী আদিত্য। ছবিটি মুক্তি পায় ২৩ ফেব্রুয়ারি।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More