শিরোনাম
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি বাংলাদেশ ওয়ানডে দলে পাঁচ পরিবর্তন, বাদ সৌম্য-সাইফ-মোসাদ্দেক শিকাগো শহরে ‘খালেদা জিয়ার’ নামে সড়কের নামকরণ
দীপ্ত নিউজ
বিনোদন

ওস্তাদ রশিদ খান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ওস্তাদ রশিদ খান আর নেই
রশিদ খান

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শিল্পী ওস্তাদ রশিদ খান মারা গেছেন। মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ তিনি। মুত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৬ বছর।

গত ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কয়েক বছর ধরেই এই গুণী শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু।

রশিদ খানকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই আজ বিকাল ৩টা ৪৫ মিনিটে মারা যান তিনি। রেখে গেছেন স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে।

তার জন্ম ১৯৬৮ সালের ১ জুলাই দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের বদায়ূঁতে। পারিবারিকভাবেই সংগীতের আবহে বেড়ে ওঠেন এবং দাদা ওস্তাদ নিসার হোসেন খাঁ–র কাছ থেকে তালিম নেওয়া শুরু করেন। পরে আরও বিজ্ঞজনের কাছেও তালিম নিয়েছেন তিনি।

শাস্ত্রীয় সংগীতের প্রতিনিধি হলেও তিনি আধুনিক তথা বলিউড–টলিউডেও গান করেছেন। তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আওগে যাব তুম সাজনা’, ‘মানওয়া, ‘আল্লাহ হি রাহেম’, ‘তু বানযা গালি’ ইত্যাদি। তবে সিনেমার বাইরে তার গান ও অ্যালবামের সমৃদ্ধ ক্যারিয়ার।

 

আল / দীপ্ত সংবাদ