শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। এতে ১১ সমতায় রয়েছে দুদল।

পচেফস্ট্রুমে, টস হেরে আগে ব্যাট করে ফারজানা হকের দুর্দান্ত সেঞ্চুরিতে, চার উইকেটে ২২২ রান করে বাংলাদেশ নারী দল। এটি ফারজানার ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

জবাবে, লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটসের উদ্বোধনী জুটিতে ১০৬ রান করে দক্ষিণ আফ্রিকা। লরা ৫৪ ও তাজমিন ৫০ রান করে বিদায় নিলেও, তৃতীয় উইকেটে ১১৭ রান যোগ করেন সুনে লুস ও অ্যানেকে বচ।

তাতে মাত্র দুই উইকেট হারিয়ে ২৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়া নারী দল।

 

আরও পড়ুন: সিরিজ খোয়াল বাংলাদেশ

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More