দীপ্ত নিউজ
অন্যান্য

ডোবার পানিতে ডুবে দুই শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডোবার পানিতে ডুবে দুই শিশু নিহত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। শিশু দু’জন সম্পর্কে চাচাতো ভাই–বোন।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের সন্ধাহলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হল, উপজেলার নাজিরপুর ইউনিয়নের সন্ধাহলা গ্রামের কমল মিয়ার ছেলে তোফায়েল মিয়া (৫) এবং আলাল উদ্দিনের মেয়ে আফরোজা আক্তার (৩)। শিশু দুজন সম্পর্কে চাচাতো ভাই ও বোন।

পুলিশ ও শিশুদের পরিবারের বরাতে জানা গেছে, শিশু তোফায়েল ও আফরোজা বাড়ির সামনে খেলা করছিল। এ সময় সকলের অগোচরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। শিশু দু’জনকে দীর্ঘক্ষণ পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখেন। পরে পরিবারের লোকজন ডোবার পানি থেকে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শায়লা/ দীপ্ত নিউজ