দীপ্ত নিউজ
অন্যান্য

যে কারণে সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
যে কারণে সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
ওসমান ফারুক। ফাইল ছবি

শারীরিক অসুস্থতার কারণে সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ–৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই–মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার আসনটি শূন্য ঘোষণা করে।
এর আগে গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ওসমান ফারুক। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।

ওসমান ফারুক কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। ওই সময় বিএনপি–জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।