শিরোনাম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২ জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া: শিক্ষামন্ত্রী বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদারগোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচে মরক্কো, ব্রাজিলের অবনতি প্রথম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইরান যুদ্ধের খরচ বহন করবে ইসরায়েলসহ ছয় দেশ: ট্রাম্প দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজাতে সরকারের উদ্যোগ
দীপ্ত নিউজ
ক্রিকেট

জোহানেসবার্গ টেস্ট

শুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
শুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ

শেষ পর্যন্ত ৪০০ রানেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস। ব্যাটিং বিপর্যয় দিয়ে শুরু হলেও তাওহিদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। দুজনের ব্যাট থেকেই এসেছে দৃষ্টিনন্দন সেঞ্চুরি। তাদের ২০৬ রানের গুরুত্বপূর্ণ জুটিই বাংলাদেশকে চারশ রানের মাইলফলকে পৌঁছে দেয়।

সোমবার (১৬ নভেম্বর)  জোহানেসবার্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনিংসের শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না বাংলাদেশের। প্রথম বলেই উইকেট হারানোর পর দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ২২ রানে ৩ উইকেট। সেখান থেকে তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের জুটি দলকে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার পথ দেখায়। তবে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

সেই চাপ থেকে দলকে টেনে তোলেন হৃদয় ও লিটন। দুজন মিলে গড়েন ২০৬ রানের দুর্দান্ত জুটি। একদিকে হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং, অন্যদিকে লিটনের সাবলীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনই তুলে নেন সেঞ্চুরি। লিটন তার শতক উৎসর্গ করেন মেয়ের জন্মদিনে। বিশেষ উদ্‌যাপনে পকেট থেকে বের করেন মেয়ের জন্য লেখা একটি বার্তা।

তবে সেঞ্চুরির পর ইনিংস খুব বেশি দূর এগিয়ে নিতে পারেননি হৃদয়। মুল্ডারের শর্ট বল পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফলে বড় ইনিংস খেলার সম্ভাবনা থাকলেও সেখানেই থামে তাঁর দুর্দান্ত শতক।

এরপর শেষ দিকে দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পিটারসনের বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন হাসান মাহমুদ। বল জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে। তখন বাংলাদেশের সংগ্রহ ৩৯২ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন ইবাদত হোসেন।

এর আগে পিটারসনের বলেই চার মেরে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রানে নিয়ে যান তাসকিন আহমেদ। তবে পরের বলেই মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। তাতেই প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে বাংলাদেশের। চার শ রানের সংগ্রহ পেয়ে স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে দলটি।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এই সংগ্রহের গুরুত্বও কম নয়। এই মাঠে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করা দলগুলোর হারার নজির নেই। এমন পরিস্থিতিতে সাতটি ম্যাচ ড্র হয়েছে, আর ১২টি ম্যাচে জয় পেয়েছে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করা দল। সেই পরিসংখ্যান বাংলাদেশের জন্য বাড়তি আত্মবিশ্বাসের কারণ হতে পারে।

শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়লেও হৃদয় ও লিটনের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪০০ রানের সংগ্রহ দাঁড় করিয়ে প্রতিপক্ষের সামনে লড়াইয়ের শক্ত ভিত গড়ে দিয়েছে তারা।